সে যে মনের মানুষ, কেন
দেখা হয়েছে: 6
Bangla Lyrics
সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে?
ডাক্-না রে তোর বুকের ভিতর, নয়ন ভাসুক নয়নধারে॥
যখন নিভবে আলো, আসবে রাতি, হৃদয়ে দিস আসন পাতি—
আসবে সে যে সঙ্গোপনে বিচ্ছেদেরই
অন্ধকারে॥ তার আসা-যাওয়ার গোপন
পথে সে আসবে যাবে আপন
মতে। তারে বাঁধবে ব’লে যেই করো পণ সে থাকে না, থাকে বাঁধন—
সেই বাঁধনে মনে মনে বাঁধিস কেবল আপনারে॥
Transliteration in English
Se je moner manus keno taare bosiye raakhis nayondwaare? Daak na re tor buker bhitor, nayon bhaasuk nayonodhare. Jakhon nibhbe aalo, aasbe raati, hridoye dis aason paati - Aasbe se je sangopone bichchhederi andhokare. Taar aasa jaawar gopan pathe Se aasbe jaabe aapon mate. Taare bnaadhbe bole jei karo pon se thaake na, thaake bnaadhon - Sei bnaadhone mone mone bnaadhis kebol aaponare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সে যে মনের মানুষ, কেন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে?
ডাক্-না রে তোর বুকের ভিতর, নয়ন ভাসুক নয়নধারে॥
যখন নিভবে আলো, আসবে রাতি, হৃদয়ে দিস আসন পাতি—
আসবে সে যে সঙ্গোপনে বিচ্ছেদেরই
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।