সেদিন দুজনে দুলেছিনু

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা। সেই
স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না।
সেদিন বাতাসে ছিল তুমি জানো— আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা।
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার—
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাথী খুলো না, খুলো না।

Transliteration in English

Sedin dujone dulechhinu bone,   phulodore bnaadha-jhulona.
Sei sritituku kobhu khone khone   jeno jaage mone bhulo na.
Se din baatase chhilo tumi jaano -   aamari monero prolapo jorano,
Aakashe aakashe aachhilo chhorano tomaro haasir tulona.
Jete jete pathe purnimaraate chnaad uthechhilo gagone.
Dekha hoyechhilo tomate aamate ki jaani ki mahalagone.
Ekhon aamar bela naahi aar, bohibo ekaaki birohero bhaar -
Bnaadhinu je raakhi porane tomar se raakhi khulo na khulo na.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সেদিন দুজনে দুলেছিনু” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সেদিন দুজনে দুলেছিনু” গানটি শুরু হয়:

সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা। সেই
স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না।
সেদিন বাতাসে ছিল তুমি জানো— আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সেদিন দুজনে দুলেছিনু” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সেদিন দুজনে দুলেছিনু” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সেদিন দুজনে দুলেছিনু” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সেদিন দুজনে দুলেছিনু” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান