শান্ত হ রে মম চিত্ত
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
শান্ত হ রে মম চিত্ত নিরাকুল, শান্ত হ রে ওরে দীন!
হেরো চিদম্বরে মঙ্গলে সুন্দরে সর্বচরাচর লীন॥
শুন রে নিখিলহৃদয়নিস্যন্দিত শূন্যতলে উথলে জয়সঙ্গীত,
হেরো বিশ্ব চিরপ্রাণতরঙ্গিত নন্দিত নিত্যনবীন॥
নাহি বিনাশ বিকার বিশোচন, নাহি দুঃখ মুখ তাপ—
নির্মল নিষ্কল নির্ভয় অক্ষয়, নাহি জরা জ্বর
পাপ। চির আনন্দ, বিরাম চিরন্তন, প্রেম নিরস্তর, জ্যোতি নিরঞ্জন-
শান্তি নিরাময়, কান্তি সুনন্দন,
সান্ত্বন অন্তবিহীন॥
Transliteration in English
Shaanto ha re mamo chityo nirakul, shaanto ha re ore deen ! Hero chidambare mangale sundare sarbocharacharo leen. Shuno re nikhilohridoyonisyondito shunyotale uthle jayosongeeto, Hero biswa chiropraanotarangito nandito nityonobeen. Naahi binasho bikaro bishochano, naahi dukkho sukho taap - Nirmalo nishkalo nirbhayo akkhayo, naahi jara jwaro paap. Chiro aanondo, biramo chirontano, premo nirantaro, jyoti niranjano Shaanti niramoyo, kaanti sunandano, Swaantono antobiheen.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“শান্ত হ রে মম চিত্ত” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
শান্ত হ রে মম চিত্ত নিরাকুল, শান্ত হ রে ওরে দীন!
হেরো চিদম্বরে মঙ্গলে সুন্দরে সর্বচরাচর লীন॥
শুন রে নিখিলহৃদয়নিস্যন্দিত শূন্যতলে উথলে জয়সঙ্গীত,
হেরো বিশ্ব চিরপ্রাণতরঙ্গিত নন্দিত নিত্যনবীন॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।