যা হারিয়ে যায়
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
যা হারিয়ে যায় তা আগলে ব’সে রইব কত
আর? আর পারি নে রাত জাগতে, হে নাথ, ভাবতে অনিবার॥
আছি রাত্রি দিবস ধ’রে দুয়ার আমার বন্ধ ক’রে,
আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বার॥
তাই তো কারো হয় না আসা আমার একা ঘরে।
আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে।
তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও—
রাখতে যা চাই রয় না তাও, ধুলায় একাকার॥
Transliteration in English
Jaa haariye jaay taa aagle bose roibo kato aar. Aar paari ne raat jaagte, hey naath, bhaabte anibaar. Aachhi raatri-dibosh dhore duyar aamar bandho kore, Aaste je chaay sandehe taay taarai baare baar. Taai to kaaro hoy na aasa aamar eka ghore. Aanondomoy bhuban tomar baaire khela kore. Tumio bujhi poth naahi paao, ese ese phiriya jaao - Raakhte jaa chaai roy naa taao, dhulay ekaakar.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যা হারিয়ে যায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
যা হারিয়ে যায় তা আগলে ব’সে রইব কত
নিবার॥
আছি রাত্রি দিবস ধ’রে দুয়ার আমার বন্ধ ক’রে,
আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বার॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।