শরত-আলোর কমলবনে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
শরত-আলোর কমলবনে
বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে
মনে। তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাতকিরণ-মাঝে,
হাওয়ায় কাঁপে আঁচলখানি—ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে।
আকুল কেশের পরিমলে
শিউলিবনের উদাস বায়ু পড়ে থাকে তরুতলে।
হৃদয়মাঝে হৃদয় দুলায়, বাহিরে সে ভুবন ভুলায়—
আজি সে তার চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে।
Transliteration in English
Sharoto aalor kamolobone Baahiro hoye biharo kore je chilo mor mone mone. Taari sonar knaakon baaje aaji probhatokirano maajhe, Haaway knaape aachalkhaani charay chhaaya khone khone. Aakul kesher porimale Shiuliboner udas baayu pore thaake tarutale. Hridoyomaajhe hridoyo dulay, baahire se bhubano bhulay - Aaji se taar chokher chaawa chhoriye dilo neel gagone.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“শরত-আলোর কমলবনে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“শরত-আলোর কমলবনে” গানটি শুরু হয়:
শরত-আলোর কমলবনে
বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে
মনে। তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাতকিরণ-মাঝে,
হাওয়ায় কাঁপে আঁচলখানি—ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“শরত-আলোর কমলবনে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“শরত-আলোর কমলবনে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শরত-আলোর কমলবনে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“শরত-আলোর কমলবনে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।