শীতের হাওয়ার লাগল নাচন
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
শীতের হাওয়ার লাগল নাচন আম্লকির এই ডালে ডালে।
পাতাগুলি শির্শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে।
উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে,
তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে।
শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
তারি লাগি রইনু বসে সকল বেলা।
শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে,
সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন্ সকালে।
Transliteration in English
Shiter haawar laaglo naachon aamlokir ei daale daale. Paataguli shirshirye jhoriye dilo taale taale. Uriye debar maaton ese kaangal taare korlo shese, Takhon taahar phaler baahar roilo na ar antorale. Shunyo kore bhore dewa jaahar khela Taari laagi roinu bose sokal bela. Shiter parosh theke theke jaay bujhi oi deke deke Sob khowabar samay aamar hobe kakhon kon sakaale.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“শীতের হাওয়ার লাগল নাচন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
শীতের হাওয়ার লাগল নাচন আম্লকির এই ডালে ডালে।
পাতাগুলি শির্শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে।
উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে,
ন্তরালে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।