আরাম-ভাঙা উদাস সুরে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আরাম-ভাঙা উদাস সুরে
আমার বাঁশির শূন্য হৃদয় কে দিল আজ ব্যথায় পূরে॥
বিরামহারা ঘরছাড়াকে ব্যাকুল বাঁশি আপনি ডাকে—
ডাকে স্বপন-জাগরণে, কাছের থেকে ডাকে দূরে॥
আমার প্রাণের কোন্ নিভৃতে লুকিয়ে কাঁদায় গোধূলিতে—
মন আজও তার নাম জানে না, রূপ আজও তার নয়কো চেনা—
কেবল যে সে ছায়ার বেশে স্বপ্নে আমার বেড়ায় ঘুরে॥

Transliteration in English

Aaram-bhaanga udaas sure
Aamar bnaashir shunyo hriday ke dilo aaj byathay pure.
Biram haara gharchhaarake   byakul bnaashi aapni daake -
Daake swapon-jaagorane kaachher theke daake dure.
Aamar praaner kon nibhrite    lukiye knaaday godhulite -
Mon aajo taar naam jaane na, rup aajo taar noyko chena -
Kebol je se chhaayar beshe swapne aamar beray ghure.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আরাম-ভাঙা উদাস সুরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আরাম-ভাঙা উদাস সুরে” গানটি শুরু হয়:

আরাম-ভাঙা উদাস সুরে
আমার বাঁশির শূন্য হৃদয় কে দিল আজ ব্যথায় পূরে॥
বিরামহারা ঘরছাড়াকে ব্যাকুল বাঁশি আপনি ডাকে—
ডাকে স্বপন-জাগরণে, কাছের থেকে ডাকে দূরে॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আরাম-ভাঙা উদাস সুরে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আরাম-ভাঙা উদাস সুরে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আরাম-ভাঙা উদাস সুরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আরাম-ভাঙা উদাস সুরে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান