সখা, আপন মন নিয়ে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি, পরের মন নিয়ে কী
হবে। আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে
কবে। অবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা কাঁদে প্রাণে হা-হা-রবে—
এ মন দিতে চাও দিয়ে ফেলো, কেন গো নিতে চাও মন তবে।
স্বপনসম সব জানিয়ো মনে, তোমার কেহ নাই এ ত্রিভুবনে—
যে জন ফিরিতেছে আপন আশে তুমি ফিরিছ কেন তাহার পাশে।
নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও—
তোমারে মুখ তুলে চাহে না যে, থাক্ সে আপনার গরবে।
Transliteration in English
Sakha, aapon mon niye knaadiye mori, parer mon niye ki habe. Aapon mon jodi bujhite naari, parer mon bujhe ke kabe. Abodh mon loye phiri tabe, baasona knaade praane ha-ha-rabe - E mon dite chaao diye phelo, keno go nite chaao mon tabe. Swaponosamo sab jaaniyo mone, tomar keho naai e tribhubane - Je jan phiritechhe aapon aashe tumi phirichho keno taahar paashe. Nayon meli shudhu dekhe jaao, hriday diye shudhu shaanti paao - Tomare mukh tule chaahe naa je thaak se aaponar garobe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সখা, আপন মন নিয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি, পরের মন নিয়ে কী
হবে। আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে
বোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা কাঁদে প্রাণে হা-হা-রবে—
এ মন দিতে চাও দিয়ে ফেলো, কেন গো নিতে চাও মন তবে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।