স্বপ্নে আমার মনে হল

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে, হায়।
আমি জাগি নাই জাগি নাই গো,
তুমি মিলালে অন্ধকারে, হায়।
অচেতন মনো-মাঝে তখন রিমিঝিমি ধ্বনি বাজে,
কাঁপিল বনের ছায়া ঝিল্লিঝঙ্কারে। আমি
জাগি নাই জাগি নাই গো, নদী বহিল বনের পারে।
পথিক এল দুই প্রহরে পথের আহ্বান আনি ঘরে।
শিয়রে নীরব বীণা বেজেছিল কি জানি না—
জাগি নাই জাগি নাই গো,
ঘিরেছিল বনগন্ধ ঘুমের চারি ধারে।

Transliteration in English

Swapne aamar mone holo   kakhon   ghaa dile aamar dwaare, haay.
Aami jaagi naai jaagi naai go,
Tumi milaale andhokaare, haay.
Acheton mano-maajhe   takhon   rimijhimi dhwani baaje,
Knaapilo boner chhaaya jhillijhankaare.
Aami   jaagi naai jaagi naai go,   nodi bohilo boner paare.
Pothik elo dui prohore   pather aahwaban aani ghore.
Shiyore nirobo bina bejechhilo ki jaani na -
Jaagi naai jaagi naai go,
Ghirechhilo banogandho ghumer chaari dhaare.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“স্বপ্নে আমার মনে হল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“স্বপ্নে আমার মনে হল” গানটি শুরু হয়:

স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে, হায়।
আমি জাগি নাই জাগি নাই গো,
ন্ধকারে, হায়।
চেতন মনো-মাঝে তখন রিমিঝিমি ধ্বনি বাজে,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“স্বপ্নে আমার মনে হল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“স্বপ্নে আমার মনে হল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“স্বপ্নে আমার মনে হল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“স্বপ্নে আমার মনে হল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান