তার অন্ত নাই গো
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ।
তার অণু-পরমাণু পেল কত আলোর সঙ্গ,
ও তার অন্ত নাই গো নাই।
তারে মোহনমন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ,
তারে দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ,
ও তার অন্ত নাই গো নাই।
আছে কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্ন,
সে যে কত রঙের রসধারায় কতই হল মগ্ন,
ও তার অন্ত নাই গো নাই।
কত শুকতারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ,
কত বসন্ত যে ঢেলেছে তায় অকারণের হর্ষ,
ও তার অন্ত নাই গো নাই।
সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ-যুগান্তরের স্তন্য—
ভুবন কত তীর্থজলের ধারায় করেছে তায় ধন্য,
ও তার অন্ত নাই গো নাই। সে
যে সঙ্গিনী মোর, আমারে সে দিয়েছে বরমাল্য। আমি
ধন্য, সে মোর অঙ্গনে যে কত প্রদীপ জ্বালল—
ও তার অন্ত নাই গো নাই॥
Transliteration in English
Taar anto naai go je anande gara aamar ango. Tar anu paramanu pelo kato aalor sango, O taar anto naai go naai. Taare mohonmantra diye gechhe kato phuler gandho, Taare dola diye duliye gechhe kato dheuyer chhando, O taar anto naai go naai. Aachhe kato surer sohag je taar stare stare lagno, Se je kata ranger rasodhaaray katoi holo magno, O taar anto naai go naai. Kato shuktara je swapne taahar rekhe gechhe sparsho, Kato basanto je dhelechhe taay akaraner harsho, O taar anto naai go naai. Se je praan peyechhe paan kare jug-jugantarer stanyo - Bhuban kato tirthajaler dhaaray korechhe taay dhanyo, O taar anto naai go naai. Se je soangini mor, aamare se diyechhe barmalyo. Aami dhanyo, se mor angane je kato prodip jaallo - O taar anto naai go naai.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তার অন্ত নাই গো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ঙ্গ।
ণু-পরমাণু পেল কত আলোর সঙ্গ,
ন্ত নাই গো নাই।
তারে মোহনমন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।