তোমাদের দান যশের ডালায়

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার—
নিতে মনে লাগে ভয়। এই
রূপলোকে কবে এসেছিনু রাতে,
গেখেছিনু মালা ঝ’রে-পড়া পারিজাতে,
আঁধারে অন্ধ— এ যে গাঁথা তারি হাতে—
কী দিল এ পরিচয়। এরে
পরাবে কি কলালক্ষ্মীর গলে
সাতনরী হারে যেথায় মানিক জ্বলে।
একদা কখন অমরার উৎসবে
ম্লান ফুলদল খসিয়া পড়িবে কবে,
এ আদর যদি লজ্জার পরাভবে
সে দিন মলিন হয়।

Transliteration in English

Tomader daan jasher daalay sab-shesh sanchay  aamar-
Nite mone laage bhay.
   Ei ruploke kabe esechhinu raate,
   Gnethechinu maala jhare-para paarijate,
   Aandhare andho- e je gnaatha taari hate-
   Ki dile porichay.
 Ere parabe ki kolalakkhir gale
 Satnarie haare jethay maanik jwale.
   Ekoda kakhon amorar utsabe
   Mlaan phulodal khosiya poribe kabe,
   E aador jodi lajjar parabhabe
Se din molin hoy.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তোমাদের দান যশের ডালায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তোমাদের দান যশের ডালায়” গানটি শুরু হয়:

তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার—
নিতে মনে লাগে ভয়। এই
রূপলোকে কবে এসেছিনু রাতে,
গেখেছিনু মালা ঝ’রে-পড়া পারিজাতে,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তোমাদের দান যশের ডালায়” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তোমাদের দান যশের ডালায়” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তোমাদের দান যশের ডালায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তোমাদের দান যশের ডালায়” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান