তোমারি ঝরনাতলার নির্জনে

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তোমারি ঝরনাতলার নির্জনে
মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে।
রবি ঐ অস্তে নামে শৈলতলে,
বলাকা কোন্ গগনে উড়ে চলে—
আমি এই করুণ ধারার কলকলে
নীরবে কান পেতে রই আনমনে
তোমারি ঝরনাতলার নির্জনে।
দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে,
মেটে বা নাই মেটে তা ভাবব না আর তার তরে
সারাদিন অনেক ঘুরে দিনের
শেষে এসেছি সকল চাওয়ার বাহির-দেশে,
নেব আজ অসীম ধারার তীরে এসে
প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে
তোমারি ঝরনাতলার নির্জনে।

Transliteration in English

Tomari jhornatolar nirjone
Maatir ei kalosh aamar chhaapye gelo kon khone.
Robi oi aste naame shoilotale,
Balaka kon gagone ure chole-
Aami ei korun dhaarar kalokale
Nirobe kaan pete roi aanmone
Tomari jhornatolar nirjone.
Dine mor ja proyojon berai taari khnoj kore,
Mete ba naai mete ta bhabbo na aar taar tare.
Saaradin anek ghure diner seshe
Esechi sakol chaawar baahir-deshe,
Nebo aaj asim dhaarar tire ese
Proyojon chhapiye ja daao sei dhone
Tomari jhornatolar nirjone.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তোমারি ঝরনাতলার নির্জনে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তোমারি ঝরনাতলার নির্জনে” গানটি শুরু হয়:

তোমারি ঝরনাতলার নির্জনে
মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে।
স্তে নামে শৈলতলে,
বলাকা কোন্ গগনে উড়ে চলে—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তোমারি ঝরনাতলার নির্জনে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তোমারি ঝরনাতলার নির্জনে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তোমারি ঝরনাতলার নির্জনে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তোমারি ঝরনাতলার নির্জনে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান