চিত্ত আমার হারালো
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে—
কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে।
বিজুলি তার বীণার তারে আঘাত করে বারে বারে,
বুকের মাঝে বজ্র বাজে কী মহাতানে।
পুঞ্জ পুঞ্জ ভারে ভারে নিবিড় নীল অন্ধকারে
জড়ালো রে অঙ্গ আমার, ছড়ালো প্রাণে।
পাগল হাওয়া নৃত্যে মাতি হল আমার সাথের সাথি—
অট্ট হাসে ধায় কোথা সে, বারণ না মানে।
Transliteration in English
Chitto aamar haaralo aaj megher maajhkhane - Kothay chhute cholechhe se kothay ke jaane. Bijuli taar binar taare aaghat kare baare baare, Buker maajhe bajro bajae ki mohataane. Punjo punjo bhaare bhaare nibiro nil aandhokare Jaralo re ango aamar, chharaalo praane. Paagol haawa nritte maati holo aamar saather saathi - Atto haase dhaay kotha se, baaron na maane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চিত্ত আমার হারালো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে—
কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে।
বিজুলি তার বীণার তারে আঘাত করে বারে বারে,
বুকের মাঝে বজ্র বাজে কী মহাতানে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।