তোমরা হাসিয়া বহিয়া
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও কুলুকুলুকল নদীর সোতের মতো।
আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি, মরমে গুমরি মরিছে কামনা কত।
আপনা-আপনি কানাকানি কর সুখে, কৌতুকছটা উছলিছে চোখে মুখে,
কমলচরণ পড়িছে ধরণী-মাঝে, কনকনূপুর রিনিকি ঝিনিকি বাজে।
অঙ্গে অঙ্গ বাঁধিছ রঙ্গপাশে, বাহতে বাহুতে জড়িত ললিত
লতা। ইঙ্গিতরসে ধ্বনিয়া উঠিছে হাসি, নয়নে নয়নে বহিছে গোপন
কথা। আঁখি নত করি একেলা গাঁথিছ ফুল, মুকুর লইয়া যতনে বাঁধিছ চুল।
গোপন হৃদয়ে আপনি করিছ খেলা—
কী কথা ভাবিছ, কেমনে কাটিছে বেলা।
আমরা বৃহৎ অবোধ ঝড়ের মতো আপন আবেগে ছুটিয়া চলিয়া আসি,
বিপুল আঁধারে অসীম আকাশ ছেয়ে টুটিবারে চাহি আপন হৃদয়রাশি।
তোমরা বিজুলি হাসিতে হাসিতে চাও, আঁধার ছেদিয়া মরম বিধিয়া দাও—
গগনের গায়ে আগুনের রেখা আঁকি চকিত চরণে চলে যাও দিয়ে ফাঁকি।
অযতনে বিধি গড়েছে মোদের দেহ, নয়ন অধর দেয় নি ভাষায় ভরে—
মোহনমধুর মন্ত্র জানি নে মোরা, আপনা প্রকাশ করিব কেমন ক’রে।
তোমরা কোথায় আমরা কোথায় আছি,
কোনো সুলগনে হব না কি কাছাকাছি—
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাবে, আমরা দাঁড়ায়ে রহিব এমনি ভাবে।
Transliteration in English
Tomra haasiya bohiya choliya jaao kulukulukalo nodir sroter mato. Aamra tirete dnaanraye chaahiya thaaki, marome gumari morichhe kamona kato. Aapna-aapni kaanakani karo sukhe, koutukchata uchaliche chokhe mukhe, Kamalcharan porichhe dharoni-maajhe, kanaknupur riniki jhiniki baaje. Ange ango bandhichho rangopaashe, baahute baahute jarito lalit lata. Ingitorase dhwoniya uthichhe haasi, nayone nayone bohichhe gopon katha. Ankhi nato kori ekela gnaathichho phul, mukur loiya jatone bnaadhichho chul. Gopan hridaye aaponi korichho khela - Ki katha bhaabichho, kemone kaatichhe bela. Aamra brihat abodh jharer moto aapon aabege chhutiya choliya aasi, Bipul aandhare asim aakash chheye tutibare chaahi aapon hridayroshi. Tomra bijuli haasite haasite chao, aandhar chhediya marom bnidhiya daao - Gagoner gaaye aaguner rekha aankhi chakito charone chale jaao diye phnaaki. Ajatone bidhi gorechhe moder deho, nayon adhor dey ni bhaashay bhore - Mohanomodhur mantra jaani ne mora, aapna prokash koribo kemon kore. Tomra kothay aamra kothay aachhi, Kono sulagone habo na ki kaachhakaachhi - Tomra haasiya bohiya choliya jaabe, aamra dnaaraye rohibo emoni bhaabhe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমরা হাসিয়া বহিয়া” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও কুলুকুলুকল নদীর সোতের মতো।
আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি, মরমে গুমরি মরিছে কামনা কত।
আপনা-আপনি কানাকানি কর সুখে, কৌতুকছটা উছলিছে চোখে মুখে,
কমলচরণ পড়িছে ধরণী-মাঝে, কনকনূপুর রিনিকি ঝিনিকি বাজে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।