তুমি এ-পার ও-পার কর কে গো
দেখা হয়েছে: 7
Bangla Lyrics
তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে?
আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব চেয়ে।
ভাঙিলে হাট দলে দলে সবাই ঘরে ঘরে
চলে আমি তখন মনে ভাবি আমিও যাই
ধেয়ে। দেখি সন্ধ্যাবেলা ও পার -পানে তরণী যাও
বেয়ে। দেখে মন যে আমার কেমন করে, ওঠে যে গান
গেয়ে ওগো খেয়ার
নেয়ে। কালো জলের কলকলে আঁখি আমার ছলছলে,
ওপার হতে সোনার আভা পরান ফেলে ছেয়ে।
দেখি তোমার মুখে কথাটি নাই ওগো খেয়ার নেয়ে—
কী যে তোমার চোখে লেখা আছে দেখি যে সব চেয়ে
ওগো খেয়ার নেয়ে। আমার মুখে ক্ষণতরে যদি
তোমার আঁখি পড়ে আমি তখন মনে
ভাবি আমিও যাই ধেয়ে ওগো খেয়ার নেয়ে।
Transliteration in English
Tumi e paar o paar karo ke go ogo kheyar neye? Aami gharer dwaare bose bose dekhi je sab cheye. Bhaangile haat dole dole sabai jaabe chole Aami thakhon mone bhaabi aamio jaai dheye. Dekhi sondhabelay o paar-paane taroni jaao beye. Dekhe mon je aamar kemon kore, othe je gaan geye Ogo kheyar neye. Kalo jaler kalokalo aankhi amaar chalochale, O paar hote sonar aabha paran phele chheye. Dekhi tomar mukhe kathati naai ogo kheyar neye - Ki je tomar chokhe lekha aachhe dekhi je sab cheye. Aamar mukhe khanotare jodi tomar aankhi pare Aami takhon mone bhaabi aamio jaai dheye Ogo kheyar neye.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তুমি এ-পার ও-পার কর কে গো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে?
আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব চেয়ে।
ভাঙিলে হাট দলে দলে সবাই ঘরে ঘরে
চলে আমি তখন মনে ভাবি আমিও যাই
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।