তুমি এবার আমায় লহো হে
দেখা হয়েছে: 6
Bangla Lyrics
তুমি এবার আমায় লহো হে নাথ, লহো।
এবার তুমি ফিরো না হে—
হৃদয় কেড়ে নিয়ে রহো॥
যে দিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না,
যাক সে ধূলাতে।
এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ॥
কী আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায়
পথে প্রান্তরে,
এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী কহো॥
কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি
মনের গোপনে,
আমায় তার লাগি আর ফিরায়ো না—
তারে আগুন দিয়ে দহো॥
Transliteration in English
Tumi ebaar aamay laho hey naath, laho. Ebaar tumi phiro na hey - Hriday kere niye raho. Je din gechhe toma bina taare aar phire chaahi na, Jaak se dhulate. Ekhon tomar aaloy jiban mele jeno jaagi ahoraho. Ki aabeshe kiser kathay phirechhi hey jathay tathay Pathe praantare, Ebaar buker kaachhe o mukh rekhe tomar aapon baani kaho. Kato kolush kato phnaaki ekhono je aachhe baaki Moner gopane, Aamay taar laagi aar phirayo na, Taare aagun diye daho.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তুমি এবার আমায় লহো হে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তুমি এবার আমায় লহো হে নাথ, লহো।
এবার তুমি ফিরো না হে—
হৃদয় কেড়ে নিয়ে রহো॥
যে দিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।