তুমি একলা ঘরে বসে বসে

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তুমি একলা ঘরে বসে বসে কী সুর
বাজালে প্রভু, আমার
জীবনে। তোমার পরশরতন গেঁথে গেঁথে আমায় সাজালে
প্রভু, গভীর গোপনে।
দিনের আলোর আড়াল টানি কোথায় ছিলে নাহি জানি,
অস্তরবির তোরণ হতে চরণ বাড়ালে
আমার রাতের স্বপনে।
আমার হিয়ায় হিয়ায় বাজে আকুল আঁধার যামিনী,
সে যে তোমার বাঁশরি। আমি
শুনি তোমার আকাশপারের তারার রাগিণী,
আমার সকল পাশরি।
কানে আসে আশার বাণী—খোলা পাব দুয়ারখানি
রাতের শেষে শিশির-ধোওয়া প্রথম সকালে
তোমার করুণ কিরণে।

Transliteration in English

Tumi ekla ghare bose bose ki sur baajale
Probhu, aamar jibone.
Tomar paroshoraton gnethe gnethe tumi aamay saajale
Probhu, gobhir gopone.
Diner aalor aaral taani   kothay chhile naahi jaani,
Astorobir toran hote choron baarale
Aamar raater swpone.
Aamar hiyay hiyay baaje aakul aandhar jaamini,
Se je tomar bnaashori.
Aami shuni tomar aakashpaarer taarar raagini,
Aamar sakol paashori.
Kaane aashe aashar baani -   khola paabo duwarkhaani
Raater sheshe shishir dhoya prothom sokale
Tomar korun kirone.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুমি একলা ঘরে বসে বসে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তুমি একলা ঘরে বসে বসে” গানটি শুরু হয়:

তুমি একলা ঘরে বসে বসে কী সুর
বাজালে প্রভু, আমার
জীবনে। তোমার পরশরতন গেঁথে গেঁথে আমায় সাজালে
প্রভু, গভীর গোপনে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তুমি একলা ঘরে বসে বসে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তুমি একলা ঘরে বসে বসে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তুমি একলা ঘরে বসে বসে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তুমি একলা ঘরে বসে বসে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান