উতল-ধারা বাদল ঝরে
দেখা হয়েছে: 28
Bangla Lyrics
উতল-ধারা বাদল ঝরে। সকল বেলা একা ঘরে। সজল
হাওয়া বহে বেগে, পাগল নদী ওঠে জেগে, আকাশ ঘেরে কাজল মেঘে,
তমালবনে আঁধার করে। ওগো বঁধু দিনের শেষে এলে তুমি
কেমন বেশে— আঁচল দিয়ে শুকাব জল, মুছাব পা আকুল কেশে।
নিবিড় হবে তিমির-রাতি, জ্বেলে দেব প্রেমের
বাতি, পরানখানি দেব পাতি— চরণ বেখো তাহার ’পরে। ভুলে গিয়ে জীবন মরণ লব তোমায় ক’রে বরণ— করিব জয় শরম-ত্রাসে, দাঁড়াব আজ তোমার পাশে—
বাঁধন বাধা যাবে জ্ব’লে, সুখ দুঃখ দেব দ’লে, ঝড়ের রাতে তোমার সাথে বাহির হব অভয়ভরে। উতল-ধারা বাদল ঝরে, দুয়ার খুলে এলে ঘরে। চোখে আমার ঝলক লাগে, সকল মনে পুলক লাগে, চাহিতে চাই মুখের বাগে— নয়ন মেলে কাঁপি ডরে।
Transliteration in English
Utol-dhaaray baadol jhore. Bela je jaay eka ghore. Sajol haawa bahe bege, paagol nodee othe jege, Aakaash ghere kaajol meghe, tamaalbone aandhaar kore. Ogo bnodhu, diner sheshe ele tumi kemon beshe- Aanchol diye shukaabo jol, muchhaabo paa aakul keshe. Nibir hobe timir-raati, jwele debo premer baati, Parankhaani debo paati- choron rekho taahaar 'pore.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“উতল-ধারা বাদল ঝরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
উতল-ধারা বাদল ঝরে। সকল বেলা একা ঘরে। সজল
হাওয়া বহে বেগে, পাগল নদী ওঠে জেগে, আকাশ ঘেরে কাজল মেঘে,
তমালবনে আঁধার করে। ওগো বঁধু দিনের শেষে এলে তুমি
কেমন বেশে— আঁচল দিয়ে শুকাব জল, মুছাব পা আকুল কেশে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।