উদাসিনী সে বিদেশিনী
দেখা হয়েছে: 23
Bangla Lyrics
উদাসিনী সে বিদেশিনী কে নাই বা তারে জানি
মনে জাগে নব নব রাগে তারি মরীচিকা-ছবিখানি।
পুবের হাওয়ায় তরীখানি তার
ভাঙা এ ঘাট কবে হল পার,
রঙিন মেঘে আর রঙিন পালে তার করে গেল কানাকানি।
একা আলসে গণি বসে পলাতকা যত
ঢেউ। যায় তারা যায়, ফেরে না, চায় না পিছু-পানে আর
কেউ। জানি তার নাগাল পাব না, আমার ভাবনা
শূন্যে শূন্যে কুড়ায়ে বেড়ায় বাদলের বাণী।
Transliteration in English
Udaasini se bideshini ke naai baa taare jaani Mane jaage naba naba raage taari mareechikaa-chhabikhaani. Puber haaway torikhaani taar Bhaanga e ghaat kobe holo paar, Rangin meghe aar rangin paale taar kore gelo kaanakani. Eka aalase goni bose palaataka jato dheu. Jaay taara jaay, phere naa, chaay naa pichhu-paane aar keu. Jaani taar naagal paabo naa, aamaar bhaabona Shunye shunye kuraaye beray baadaler baani.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“উদাসিনী সে বিদেশিনী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
উদাসিনী সে বিদেশিনী কে নাই বা তারে জানি
মনে জাগে নব নব রাগে তারি মরীচিকা-ছবিখানি।
পুবের হাওয়ায় তরীখানি তার
ভাঙা এ ঘাট কবে হল পার,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।