যখন তোমায় আঘাত করি

দেখা হয়েছে: 22

Bangla Lyrics

যখন তোমায় আঘাত করি তখন চিনি।
শত্রু হয়ে দাঁড়াই যখন লও যে জিনি।।

এ প্রাণ যত নিজের তরে তোমারি ধন হরণ করে
ততই শুধু তোমার কাছে হয় সে ঋণী।।

উজিয়ে যেতে চাই যতবার গর্ব সুখে,
তোমার স্রোতের প্রবল পরশ পাই যে বুকে।

আলো যখন আলসভরে নিবিয়ে ফেলি আপন ঘরে
লক্ষ তারা জ্বালায় তোমার নিশীথিনী।।

Transliteration in English

jakhan tomay aghat kari takhan chini।
shatru haye darai jakhan lao je jini।।
e pran jat nijer tare tomari dhan haran kare
tatai shudhu tomar kache hay se rini।।
ujiye jete chai jatbar garb sukhe,
tomar sroter prabal parash pai je buke।
alo jakhan alasabhre nibiye pheli apan ghare
laksh tara jbalay tomar nishithini।।