আজ আকাশের মনের কথা
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে
সারা প্রহর আমার বুকের মাঝে।
দিঘির কালো জলের ’পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে,
বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে
সারা প্রহর আমার বুকের মাঝে।
আঁধার বাতায়নে
একলা আমার কানাকানি ওই আকাশের
সনে। ম্লানস্মৃতির বাণী যত পল্লবমর্মরের
মতো সজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝে
সারা প্রহর আমার বুকের মাঝে।
Transliteration in English
Aaj aakasher moner katha jharo jharo baaje Saara prohar aamar buker maajhe. Dighir kaalo jaler paare megher chhaaya ghoniye dhare, Baatas bahe jugantarer praachin bedona je Saara prohar aamar buker maajhe. Aandhar baatayane Ekla aamar kaanakaani oi aakasher saane. Mlaansmritir baani jato pallobomarmorer mato Sajal sure otthe jegey jhillimukhar snaajhe Saara prohar aamar buker maajhe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজ আকাশের মনের কথা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে
সারা প্রহর আমার বুকের মাঝে।
দিঘির কালো জলের ’পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে,
বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।