আজ তারায় তারায় দীপ্ত

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে
নিদ্রাবিহীন গগনতলে। ওই
আলোক-মাতাল স্বর্গসভার মহাঙ্গন
হোথায় ছিল কোন্ যুগে মোর নিমন্ত্রণ—
আমার লাগল না মন লাগল না,
তাই কালের সাগর পাড়ি দিয়ে এলেম চ’লে
নিদ্রাবিহীন গগনতলে।
হেথা মন্দমধুর কানাকানি জলে স্থলে
শ্যামল মাটির ধরাতলে।
হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন,
বনের পথে আঁধার-আলোয় আলিঙ্গন—
আমার লাগল রে মন লাগল রে,
তাই এইখানেতেই দিন কাটে এই খেলার ছলে
শ্যামল মাটির ধরাতলে।

Transliteration in English

Aaj taaray taaray dipto shikhaar ogni jwale
Nidrabihin gagontale.
Oi aalok-maatal swargosabhar mahangon
Hothay chhilo kon juge mor nimatran -
Aamar laaglo naa mon laaglo naa,
Taai kaaler saagor paari diye elem chole
Nidrabihin gagontale.
Hetha mondomodhur kaanakaani jale sthale
Shyamol maatir dharatale.
Hetha ghaase ghaase rongin phuler aalimpan,
Boner pathe aandhar-aaloy aalingan -
Aamar laaglo re mon laaglo re,
Taai eikhanetei din kaate ei khelar chhale
Shyamol maatir dharatale.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজ তারায় তারায় দীপ্ত” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজ তারায় তারায় দীপ্ত” গানটি শুরু হয়:

গ্নি জ্বলে
নিদ্রাবিহীন গগনতলে। ওই
আলোক-মাতাল স্বর্গসভার মহাঙ্গন
হোথায় ছিল কোন্ যুগে মোর নিমন্ত্রণ—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজ তারায় তারায় দীপ্ত” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজ তারায় তারায় দীপ্ত” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজ তারায় তারায় দীপ্ত” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজ তারায় তারায় দীপ্ত” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান