আজি কোন্ ধন হতে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আজি কোন্ ধন হতে বিশ্বে আমারে
কোন্ জনে করে বঞ্চিত—
তব চরণ-কমল-রতন-রেণুকা
অন্তরে আছে সঞ্চিত॥
কত নিঠুর কঠোর দরশে ঘরষে মর্মমাঝারে শল্য বরষে,
তবু প্রাণ মন পীযুষপরশে পলে পলে পুলকাঞ্চিত॥
আজি কিসের পিপাসা মিটিল না ওগো
পরম পরানবল্লভ!
চিতে চিরসুধা করে সঞ্চার তব
সকরুণ করপল্লব!
নাথ, যার যাহা আছে তার তাই থাক্, আমি থাকি চিরলাঞ্ছিত—
শুধু তুমি এ জীবনে নয়নে নয়নে থাকো থাকো চিরবাঞ্ছিত॥
Transliteration in English
Aaji kon dhan hote bishwo aamare Kon jane kare bonchito - Tabo charon-kamol-raton-renuka Antare aachhe sonchito. Kato nitthur katthor daroshe gharoshe marmomaajhare shalyo baroshe, Tobu praano mono pijushoparoshe pale pale pulokanchito. Aaji kiser pipasa mitilo na ogo Paromo poranoballabho ! Chite chirosudha kore sanchar tabo Sakoruno karopallobo. Naatho, jaar jaaha aachhe taar taai thaak, aami aachhi chirolaanchhito - Shudhu tumi e jibane nayone nayone thaako thaako chirobaanchhito.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজি কোন্ ধন হতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আজি কোন্ ধন হতে বিশ্বে আমারে
কোন্ জনে করে বঞ্চিত—
তব চরণ-কমল-রতন-রেণুকা
ন্তরে আছে সঞ্চিত॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।