আমি যখন তাঁর দুয়ারে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহা
পাই সে যে আমি হারাই বারে বারে॥
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার,
হারায় না সে আর॥
প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে,
সে আলো তার লুটায় ধরণীতে।
তিনি যখন সন্ধ্যা-কাছে দাঁড়ান ঊর্ধ্ব করে, তখন স্তরে স্তরে
ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন—
মুকুটে তাঁর পরেন সে রতন॥

Transliteration in English

Aami jakhon taar duware bhikkha nite jaai    takhon jaaha paai
Se je aami haarai baare baare.
Tini jakhon bhikkha nite aasen aamaro dwaare,
Bandho taala bhenge dekhi aapono maajhe gopano ratonobhaar,
Haaray naa se aar.
Probhat aase tnaahar kaachhe aalok bhikkha nite,
Se aalo taar lutay dharonite.
Tini jakhon sondhya kaachhe dnaaran urdhakore, takhon stare stare
Phute otthe andhokarer aapan praaner dhan -
Mukute tnaar poren se raton.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি যখন তাঁর দুয়ারে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমি যখন তাঁর দুয়ারে” গানটি শুরু হয়:

আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহা
পাই সে যে আমি হারাই বারে বারে॥
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমি যখন তাঁর দুয়ারে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমি যখন তাঁর দুয়ারে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি যখন তাঁর দুয়ারে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমি যখন তাঁর দুয়ারে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান