অন্ধজনে দেহো আলো

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ—
তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান॥
শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণসম,
প্রেমসলিলধারে সিঞ্চহ শুষ্ক নয়ান॥
যে তোমারে ডাকে না হে তারে তুমি ডাকো-ডাকো।
তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো।
তৃষিত যেজন ফিরে তব সুধাসাগরতীরে
জুড়াও তাহারে স্নেহনীরে, সুধা করাও হে পান॥
তোমারে পেয়েছিনু যে, কখন্‌ হারানু অবহেলে,
কখন্‌ ঘুমাইনু হে, আঁধার হেরি আঁখি মেলে। বিরহ
জানাইব কায়, সান্ত্বনা কে দিবে হায়,
বরষ বরষ চলে যায়, হেরি নি প্রেমবয়ান—
দরশন দাও হে, দাও হে দাও, কাঁদে হৃদয় ম্ৰিয়মাণ।

Transliteration in English

Andhojane deho aalo, mritojane deho praan -
Tumi korunamritosindhu karo korunakona daan.
Shushko hridayo mamo    kotthin paashanosamo,
Premosolilodhaare sinchaho shushko nayan.
Je tomare daake na hey taare tumi daako-daako.
Toma hote dure je jaay taare tumi raakho raakho.
Trishito jejan phire tabo    shudhasaagorotire
Jurao taahare snehonire, sudha korao hey paan.
Tomare peyechhinu je, kakhon haaranu abohele,
Kakhon ghumainu hey, aandhare heri aankhi mele.
Biroho jaanaibo kaay, saantona ke dibe haay,
Barosho barosho chole jaay, heri ni premobayan -
Daroshano daao hey, daao hey daao, knaade hriday mriyomaan.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“অন্ধজনে দেহো আলো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“অন্ধজনে দেহো আলো” গানটি শুরু হয়:

ন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ—
তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান॥
শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণসম,
প্রেমসলিলধারে সিঞ্চহ শুষ্ক নয়ান॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“অন্ধজনে দেহো আলো” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“অন্ধজনে দেহো আলো” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“অন্ধজনে দেহো আলো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“অন্ধজনে দেহো আলো” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান