সবাই যারে সব দিতেছে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি।
ক’বার আগে চাবার আগে আপনি আমায় দেব মেলি॥
নেবার বেলা হলেম ঋণী, ভিড় করেছি, ভয় করি নি—
এখনো ভয় করব না রে, দেবার খেলা এবার খেলি॥
প্রভাত তারি সোনা নিয়ে বেরিয়ে পড়ে নেচেকুঁদে।
সন্ধ্যা তারে প্রণাম ক’রে সব সোনা তার দেয় রে শুধে।
ফোটা ফুলের আনন্দ রে ঝরা ফুলেই ফলে ধরে—
আপনাকে, ভাই, ফুরিয়ে-দেওয়া চুকিয়ে দে তুই বেলাবেলি॥
Transliteration in English
Sabai jaare sob ditechhe taar kaachhe sab diye pheli. Kabar aage chaabar aage aapni aamay debo meli. Nebar bela holem rini, bhir korechhi, bhay kori ni - Ekhono bhay korbo na re, debar khela ebar kheli. Probhat taari sona niye beriye pore neche-knude. Sondhya taare pronam kore sab sona taar dey re shudhe. Phota phuler aanondo re jhara phulei phal dhare - Aapnake, bhaai, phuriye-dewa chukye dey tui belabeli.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সবাই যারে সব দিতেছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি।
ক’বার আগে চাবার আগে আপনি আমায় দেব মেলি॥
নেবার বেলা হলেম ঋণী, ভিড় করেছি, ভয় করি নি—
এখনো ভয় করব না রে, দেবার খেলা এবার খেলি॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।