আমি তোমার সঙ্গে বেঁধেছি

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে—
তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ—
তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম
রঙিন ছায়ার আচ্ছাদনে।
তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই
আনি। বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে।

Transliteration in English

Aami  tomar sange bnedhechhi aamar praan    surer bnaadhone -
Tumi  jaano na, aami  tomare  peyechhi ajana saadhone.
Se saadhonay  mishiya jaay bokulogandho,
Se saadhonay  miliya jaay kobiro chhando -
Tumi  jaano na, ddheke  rekhechhi tomaro naam
Rongino  chhaayar aachchhadane.
Tomar  arupo murtikhani
Phaalguner  aalote basai aani.
Bnaashori baajai lolito-basonte,  suduro digante
Sonar aabhay knaape tabo uttori
Gaaner taanero se unmadane.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি তোমার সঙ্গে বেঁধেছি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমি তোমার সঙ্গে বেঁধেছি” গানটি শুরু হয়:

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে—
জানা সাধনে।
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমি তোমার সঙ্গে বেঁধেছি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমি তোমার সঙ্গে বেঁধেছি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি তোমার সঙ্গে বেঁধেছি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমি তোমার সঙ্গে বেঁধেছি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান