আঁধারের লীলা আকাশে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আঁধারের লীলা আকাশে আলোকলেখায়-লেখায়,
ছন্দের লীলা অচলকঠিনমৃদঙ্গে।
অরূপের লীলা অগোনা রূপের রেখায় রেখায়,
স্তব্ধ অতল খেলায় তরলতরঙ্গে।
আপনারে পাওয়া আপনা-ত্যাগের গভীর লীলায়,
মূর্তির লীলা মূর্তিবিহীন কঠোর শিলায়,
শান্ত শিবের লীলা যে প্রলয়ভ্রূভঙ্গে।
শৈলের লীলা নির্ঝরকলকলিত রোলে,
শুভ্রের লীলা কত-না রঙ্গে বিরঙ্গে।
মাটির লীলা যে শস্যের বায়ুহেলিত দোলে,
আকাশের লীলা উধাও ভাষার বিহঙ্গে।
স্বর্গের খেলা মর্তের ম্লান ধুলায় হেলায়,
দুঃখেরে লয়ে আনন্দ খেলে দোলন-খেলায়,
শৌর্যের খেলা ভীরু মাধুরীর আসঙ্গে।

Transliteration in English

Aandharer lilaa aakashe aaloklekhay-lekhay,
Chhander leela achalokotthinomridange.
Aruper leela agona ruper rekhay rekhay,
Stabdho atal khelay taralotaronge.
Aaponare paawa aapna-tyager gobhir lieelay,
Murtir leela murtibiheen katthor shilay,
Shaanto shiber leela je prolayobhrubhange.
Shoiler leela nijharokalokolito role,
Shubhrer leela kato-na range birange.
Maatir leela je shoshyer baayuhelito dole,
Aaksher leela udhaao bhaashar bihange.
Swarger khela marter mlaan dhulaye helay,
Dukhere loye aanondo khele dolon-khelay,
Shourjer khela bheeru maadhurir aasonge.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আঁধারের লীলা আকাশে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আঁধারের লীলা আকাশে” গানটি শুরু হয়:

আঁধারের লীলা আকাশে আলোকলেখায়-লেখায়,
চলকঠিনমৃদঙ্গে।
গোনা রূপের রেখায় রেখায়,
তল খেলায় তরলতরঙ্গে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আঁধারের লীলা আকাশে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আঁধারের লীলা আকাশে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আঁধারের লীলা আকাশে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আঁধারের লীলা আকাশে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান