অনেক পাওয়ার মাঝে মাঝে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া।
দিনের পর দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,
বাহির হতেই তাদের যাওয়া
আসা। কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,
সে যেন মোর চিরদিনের
চাওয়া। হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে
রইল গাঁথা মোর জীবনের হারে।
সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা
সেই নিয়েই আজ সাজাই আমার থালা—
এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,
একতারাতে আধখানা গান গাওয়া।
Transliteration in English
Anek paawar maajhe maajhe kabe kakhon ektukhani paawa, Seitukutei jaagay dokhin haawa. Diner par din chole jaay jeno taara pather srotei bhaasa, Baahir hotei taader jaawa aasa. Kakhon aase ekti sakal se jano mor gharei bnaadhe baasa, Se jeno mor chirodiner chaawa. Harriye jaawa aalor maajhe kana kana kuriye pelem jaare Roilo gnaatha mor jibaner haare. Sei je aamar jora dewa chhinno diner khando aalor maala Sei niyei aaj sajai aamar thaala - Ek paloker pulak jato, ek nimisher prodipkhani jwaala, Ektaarate aadhkhana gaan gaawa.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অনেক পাওয়ার মাঝে মাঝে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
নেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া।
দিনের পর দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,
বাহির হতেই তাদের যাওয়া
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।