যে সমাধি বেদিটার ঠিক উপরে
দেখা হয়েছে: 337
Bangla Lyrics
যে সমাধি বেদিটার ঠিক উপরে
ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে
ওখানে যে রয়েছে শুয়ে
তার ভাগ্যকে আমি ঈর্ষা করি।।
ফুল নিয়ে আসতে যখন
ভুলে যাবে সব প্রিয়জন।
ঐ গাছটা তখন তার ফুল ঝরাবেঐ
বেদিটা শিশির দিয়ে রাখবে ধুয়ে
ওখানে যে রয়েছে শুয়ে
তার ভাগ্যকে আমি ঈর্ষা করি
চিরদিন রাখবে মনে
এমন সময় কারো নেই
এতো কারো অপরাধ নয়
কালের খেলাই হলো এই
এ জীবনে সত্য সেটা মেনে নিতে দোষ কি
যত দিন পোহাবে স্মৃতি পুরানো হবে
কে তাকে চিরটা কাল থাকবে ছুঁয়ে
ওখানে যে রয়েছে শুয়ে
তার ভাগ্যকে আমি ঈর্ষা করি।।
Transliteration in English
je samadhi beditar thik upre jhulant gachta pareche nuye okhane je rayeche shuye tar bhagjke ami irsha kari।। phul niye aste jakhan bhule jabe sab priyajan। oi gachta takhan tar phul jharabeoi bedita shishir diye rakhbe dhuye okhane je rayeche shuye tar bhagjke ami irsha kari chirdin rakhbe mane eman samay karo nei eto karo opradh nay kaler khelai halo ei e jibne satj seta mene nite dosh ki jat din pohabe smriti purano habe ke take chirta kal thakbe chuye okhane je rayeche shuye tar bhagjke ami irsha kari।।