আমি ফুল না হয়ে

দেখা হয়েছে: 279

শিল্পী: মান্না দেসুরকার: প্রভাস দেগীতিকার: পুলক বন্দোপাধ্যায়বিভাগ: আধুনিক

Bangla Lyrics

আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম
জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম

আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম
কেন যে তোমার বুকেrর দীর্ঘশ্বাস ছড়ালাম

সকলেই অঝর ধারার বৃষ্টি কি আর হয়
কেউ কেউ আগুন হয়েই সারাজীবন রয়
আমি অনেক দূরের ফাগুন হয়েই বেশ ছিলাম
কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম

চাইলে মনের মত মন কি সবাই পায়
জীবনে অনেক কিছুই শূণ্য রয়ে যায়
আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম।।
সম ব্যথার আশায় কেন যে হাত বাড়ালাম

আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম
আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম

Transliteration in English

ami phul na haye kata hayei besh chilam
janina kon bhule tomar achle jaralam
ami sukh na haye duhkh hayei besh chilam
ken je tomar bukerr dirghshbas charalam
saklei ojhar dharar brishti ki ar hay
keu keu agun hayei sarajiban ray
ami onek durer phagun hayei besh chilam
ken je kache ese tomar mane charalam
chaile maner mat man ki sabai pay
jibne onek kichui shunj raye jay
ami amar bjathar bojha niyei besh chilam।।
sam bjathar ashay ken je hat baralam
ami sukh na haye duhkh hayei besh chilam
ami phul na haye kata hayei besh chilam