বারে বারে ফিরে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
বারে বারে ফিরে ফিরে তোমার পানে
দিবারাতি ঢেউয়ের মতো চিত্ত বাহু হানে,
মন্দ্রধ্বনি জেগে ওঠে উল্লোল তুফানে।
রাগরাগিণী উঠে আবর্তিয়া তরঙ্গে নর্তিয়া
গহন হতে উচ্ছলিত স্রোতে।
ভৈরবী রামকেলি পুরবী কেদারা উচ্ছ্বসি যায় খেলি,
ফেনিয়ে ওঠে জয়জয়ন্তী বাগেশ্রী কানাড়া গানে গানে।
তোমার আমায় ভেসে
গানের বেগে যাব নিরুদ্দেশে।
তালী-তমালী-বনরাজি-নীলা বেলাভূমিতলে ছন্দের লীলা—
যাত্রাপথে পালের হাওয়ায় হাওয়ায় তালে
তালে তানে তানে। ভাদ্র ১৩৪৬]
Transliteration in English
Baare baare phire phire tomar paane Dibaraatri dheuer moto chitta baahu haane, Mondrodhwoni jege utthe ullol tuphane. Raagraaginee utthe aabortiya taronge nortiya Gahan hote uchchholito srote. Bhoirobee ramkeli purobi kedara uchchhasi jaay kheli, Pheniye otthe jayjayantee baageshree kaanara gaane gaane. Tomaay aamaay bhese Gaaner bege jaabo niruddeshe. Taali-tamali-bonoraji-neela belabhumitale chhander leela - Jaatrapathe paaler haaway haaway Taale taale taane taane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বারে বারে ফিরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বারে বারে ফিরে ফিরে তোমার পানে
দিবারাতি ঢেউয়ের মতো চিত্ত বাহু হানে,
মন্দ্রধ্বনি জেগে ওঠে উল্লোল তুফানে।
রাগরাগিণী উঠে আবর্তিয়া তরঙ্গে নর্তিয়া
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।