ভেঙেছ দুয়ার
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক
জয়। তিমিরবিদার উদার অভ্যুদয়, তোমারি হউক
জয়॥ হে বিজয়ী বীর, নব জীবনের প্রাতে
নবীন আশার খড়্গ তোমার হাতে—
জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়॥
এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারি হউক
জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারি হউক
জয়। প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে,
দুঃখের পথে তোমারি তুর্য বাজে—
অরুণবহ্নি জ্বালাও চিত্তমাঝে, মৃত্যুর হোক লয়॥
Transliteration in English
Bhengechho duwar, esechho jyotirmoy, tomari houk joy. Timirobidar udaar abhyudoy, tomari houk joy. Hey bijoyee bir, nabo jiboner praate Nobino aashar khargo tomar haate - Jirno aabesh kaato sukatthor ghaate, bandhano hok khoy. Eso duhsaho, eso eso nirdoy, tomari houk joy. Eso nirmalo, eso eso nirbhoy, tomari houk joy. Probhat surjyo, esechho rudrosaaje, Dukher pathe tomari turjyo baaje - Orunobonhi jaagao chittomaajhe, mritur hok loy.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ভেঙেছ দুয়ার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক
ভ্যুদয়, তোমারি হউক
জয়॥ হে বিজয়ী বীর, নব জীবনের প্রাতে
নবীন আশার খড়্গ তোমার হাতে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।