ওগো ভাগ্যদেবী পিতামহী

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ—
এখন তবে কাজ করে, বিদায় হবে দাস।
জীবনের এই বাসররাতি পোহায় বুঝি, নেবে বাতি—
বধূর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস।
এখন থেমে গেল বাঁশি, শুকিয়ে এল পুষ্পরাশি,
উঠল তোমার অট্টহাসি কাঁপায়ে আকাশ।
ছিলেন যাঁরা আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে,
আছ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস।

Transliteration in English

Ogo bhaagyodebi pitamohi, mitlo aamar aash -
Ekhon tabe aanga karo, biday habe daas.
Jibaner ei baasororaati  pohay bujhi, nebe baati -
Badhur dekha naaiko, shudhu prochur porihaas.
Ekhon theme gelo bnaashi, shukiye elo pushporaashi,
Utthlo tomar attohaasi knaapaye aakash.
Chhilen jaara aamay ghire  gechhen je jaar ghare phire,
Aachho briddha thaakuraani mukhe taani baas.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ওগো ভাগ্যদেবী পিতামহী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওগো ভাগ্যদেবী পিতামহী” গানটি শুরু হয়:

ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ—
এখন তবে কাজ করে, বিদায় হবে দাস।
জীবনের এই বাসররাতি পোহায় বুঝি, নেবে বাতি—
বধূর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ওগো ভাগ্যদেবী পিতামহী” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ওগো ভাগ্যদেবী পিতামহী” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওগো ভাগ্যদেবী পিতামহী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওগো ভাগ্যদেবী পিতামহী” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান