বিধি ডাগর
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
সে কি আমারি পানে ভুলে পড়িবে না।
দুটি অতুল পদতল রাতুল শতদল
জানি না কী লাগিয়া পরশে ধরাতল,
মাটির ’পরে তার করুণা মাটি হল— সে পদ মোর পথে চলিবে না?
তব কণ্ঠ-’পরে হয়ে দিশাহারা
বিধি অনেক ঢেলেছিল মধুধারা।
যদি ও মুখ মনোরম শ্রবণে রাখি মম
নীরবে অতিধীরে ভ্রমরগীতিসম
দু কথা বল যদি ‘প্রিয়’ বা ‘প্রিয়তম’, তাহে তো কণা মধু ফুরাবে না।
হাসিতে সুধানদী উছলে নিরবধি,
নয়নে ভরি উঠে অমৃতমহোদধি—
এত সুধা কেন সৃজিল বিধি, যদি আমারি তৃষাটুকু পূরাবে না।
Transliteration in English
Bidhi daagoro aankhi jodi diyechhilo Se ki aamari paane bhule poribe na. Duti atulo padotalo raatulo shatodalo Jaani na kee laagiya paroshe dharatalo, Maatir pore taar koruna maati holo - se pado mor pathe cholibe na ? Tabo kantho-pore hoye dishahara Bidhi anek dhelechhilo modhudhara. Jodi o mukh monoramo shrobane raakhi mamo Neerabe oti dheere bhromarogeetisamo Du katha balo jodi 'Priyo' ba 'Priyotamo', taahe to kana modhu phurabe na. Haasite sudhanodi uchhale nirabadhi, Nayone bhori utthe amritomahodadhi - Eto sudha keno srijilo bidhi, jodi aamari trishatuku purabe na.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বিধি ডাগর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
সে কি আমারি পানে ভুলে পড়িবে না।
তুল পদতল রাতুল শতদল
জানি না কী লাগিয়া পরশে ধরাতল,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।