বলো বলো, বন্ধু
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
বলো বলো, বন্ধু, বলো তিনি তোমার কানে কানে
নাম ধরে ডাক দিয়ে গেছেন ঝড়-বাদলের মধ্যখানে।
স্তব্ধ দিনের শান্তিমাঝে জীবন যেথায় বর্মে
সাজে বলো সেথায় পরান তিনি বিজয়মাল্য তোমার
প্রাণে। বলো তিনি সাথে সাথে ফেরেন তোমার দুখের
টানে। বলো বলো, বন্ধু, বলো নাম বলো তাঁর যাকে তাকে—
শুনুক তারা ক্ষণেক থেমে ফেরে যারা পথের
পাকে। বলো বলো তাঁরে চিনি ভাঙন দিয়ে গড়েন যিনি—
বেদন দিয়ে বাঁধো বীণা আপন-মনে সহজ
গানে। আঁখি দেখুক চেয়ে সহজ সুখে তাঁহার পানে।
Transliteration in English
Balo balo, bondhu, balo tini tomar kaane kaane Naam dhore daak diye gechhen jhor-baadoler modhyokhane. Stabdho diner shaantimaajhe jibon jethay borme saaje Balo sethay poran tini bijaymaala tomar praane. Balo tini saathe saathe pheren tomar dukher taane. Balo balo, bondhu, balo naam balo tnaar jaake taake - Shunuk taara khonek theme, phere jaara pather paake. Balo balo, tnaare chini bhaangon diye goren jini - Bedon diye bnaadho beena aapon-mone sahoj gaane. Dukhir aankhi dekhuk cheye sahoj shukhe tnaahar paane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বলো বলো, বন্ধু” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বলো বলো, বন্ধু, বলো তিনি তোমার কানে কানে
নাম ধরে ডাক দিয়ে গেছেন ঝড়-বাদলের মধ্যখানে।
স্তব্ধ দিনের শান্তিমাঝে জীবন যেথায় বর্মে
সাজে বলো সেথায় পরান তিনি বিজয়মাল্য তোমার
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।