আকাশে আজ কোন্ চরণের
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আকাশে আজ কোন্ চরণের আসা-যাওয়া।
বাতাসে আজ কোন্ পরশের লাগে হাওয়া॥
অনেক দিনের বিদায়বেলার ব্যাকুল বাণী
আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি—
বনের ছায়ায় তরুণ চোখের করুণ
চাওয়া॥ কোন্ ফাগুনে যে ফুল ফোটা হল সারা
মৌমাছিদের পাখায় পাখায় কাঁদে
তারা। বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্
দুপুরে যে-সব কথা ভাসিয়ে দিলেম গানের
সুরে ব্যথায় ভরে ফিরে আসে সে গান-গাওয়া॥
Transliteration in English
Aakashe aaj kon charoner aasa-jaawa. Baatase aaj kon parasher laage haawa. Aanek diner bidaybelar byakul baani Aaj udasir bnaashir sure ke dey aani - Boner chhaayay toruno chokher koruno chaawa. Kon phaaguner je phul phota holo saara Moumaachhider paakhay knaade taara. Bokultalay kaajbhola sei kon dupure Je-sab katha bhaasiye dilem gaaner sure Byathay bhore phire aase se gaan-gaawa.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আকাশে আজ কোন্ চরণের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আকাশে আজ কোন্ চরণের আসা-যাওয়া।
বাতাসে আজ কোন্ পরশের লাগে হাওয়া॥
নেক দিনের বিদায়বেলার ব্যাকুল বাণী
আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।