দে পড়ে দে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে
সে। তার দূরের বাণীর পরশমানিক লাগুক আমার প্রাণে
এসে। শস্যখেতের গন্ধখানি একলা ঘরে দিক সে আনি,
ক্লান্তগমন পান্থহাওয়া লাগুক আমার মুক্ত কেশে।
নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে,
ধূসর পথের উদাস বরন মেলুক আমার বাতায়নে।
সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াব প্রাণ রঙের খেলায়
আপন মনে চোখের কোণে অশ্রু-বাতাস উঠবে ভেসে।
Transliteration in English
De pore de aamay tora ki kotha aaj likhechhe se. Taar durer baanir paroshmaanik laaguk aamar praane ese. Shoshyokheter gandhokhaani ekla ghore dik se aani, Klaantogamon panthohaawa laaguk aamar mukto keshe. Nil aakasher surti niye baajak aamar bijon mone, Dhushor pather udaas baron meluk aamar baatayane. Surjo dober raanga belay chharabo praan ronger khelay, Aapon-mone chokher kone oshru-aabhas utthbe bhese.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দে পড়ে দে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে
সে। তার দূরের বাণীর পরশমানিক লাগুক আমার প্রাণে
এসে। শস্যখেতের গন্ধখানি একলা ঘরে দিক সে আনি,
ক্লান্তগমন পান্থহাওয়া লাগুক আমার মুক্ত কেশে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।