দিনগুলি মোর সোনার
দেখা হয়েছে: 12
Bangla Lyrics
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা—
উড়ে গেল, সকল কথা কইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
স্বপন দেখি, যেন তারা কার
আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
এত বেদন হয় কি ফাঁকি। ওরা
কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো রইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
Transliteration in English
Dinguli mor sonar khnaachay roilo na - Sei-je aamar naana ranger dinguli. Kaannahaasir bnaadhan taara soilo na - Sei-je aamar naana ranger dinguli. Aamar praaner gaaner bhaasha Shikbe taara chhilo aasha - Ure gelo, sakol katha koilo na - Sei-je aamar naana ranger dinguli. Swapon dekhi, jeno taara kaar aashe Phere aamar bhaanga khnaachar chaar paashe - Sei-je aamar naana ranger dinguli. Eto bedon hoy ki phnaaki. Ora ki sab chhaayar paakhi. Aakash-paare kichui ki go roilo na - Sei-je aamar naana ranger dinguli.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দিনগুলি মোর সোনার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।