কূল থেকে মোর গানের তরী
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
কূল থেকে মোর গানের তরী
দিলেম খুলে-
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম
পালটি তুলে।
যেখানে ঐ কোকিল ডাকে।
ছায়াতলে-
সেখানে নয়।
যেখানে ঐ গ্রামের বধূ
আসে জলে-
সেখানে নয়।
যেখানে নীল মরণ-লীলা
উঠছে দুলে
সেখানে মোর গানের তরী
দিলেম খুলে॥
এবার, বীণা, তোমায় আমায়
আমরা একা।
অন্ধকারে নাই বা কারে
গেল দেখা।
কুঞ্জবনের শাখা হতে
যে ফুল তোলে
সে ফুল এ নয়।
বাতায়নের লতা হতে
যে ফুল দোলে
সে ফুল এ নয়।
দিশাহারা আকাশ-ভরা
সুরের ফুলে
সেই দিকে মোর গানের তরী
দিলেম খুলে॥
Transliteration in English
Kul theke mor gaaner tori dilem khule, Saagor maajhe bhaasiye dilem paalti tule. Jekhane ei kokil daake chhaayatole Sekhane noy, Jekhane nil maronlila utthchhe dule Sekhane mor gaaner tori dilem khule. Ebar, bina, tomay aamay aamra eka - Andhokaare naaiba kaare gelo dekha. Kunjoboner shaakha hote je phul tole Se phul e noy, Baatayoner lata hote je phul dole Se phul e noy- Dishahaara aakash-bhora surer phule Sei dike mor gaaner tori dilem khule.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কূল থেকে মোর গানের তরী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কূল থেকে মোর গানের তরী
দিলেম খুলে-
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম
পালটি তুলে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।