দুই হৃদয়ের নদী

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়।
সম্মুখে রয়েছে তার তুমি প্রেমপারাবার,
তোমারি অনন্তহৃদে দুটিতে মিলাতে চায়। সেই
এক আশা করি দুইজনে মিলিয়াছে,
সেই এক লক্ষ্য ধরি দুইজনে চলিয়াছে।
পথে বাধা শত শত, পাষাণ পৰ্বত কত,
দুই বলে এক হয়ে ভাঙিয়া ফেলিবে তায়।
অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে
তোমারি স্নেহের কোলে যেন গো আশ্রয় মিলে
দুটি হৃদয়ের সুখ দুটি হৃদয়ের দুখ,
দুটি হৃদয়ের আশা মিলায় তোমার পায়।

Transliteration in English

Dui hridayer nodi ekotro mililo jodi
Balo, debo, kaar paane aagrahe chhutiya jaay.
Sammukhe royechhe taar   tumi premopaarabar,
Tomari anontohride dutite milate chaay.
Sei ek aasha kori duijane miliyachhe,
Sei ek lokkho dhori duijane choliyachhe.
Pathe baadha shato shato,  paashan parbat kato,
Dui bale ek hoye bhaangiya phelibe taay.
Abosheshe jibaner mahajatra phuraile
Tomari sneher kole  jeno ashray mile,
Duti hridayer sukh  duti hridayer dukh
Duti hridayer aasha milay tomar paay.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দুই হৃদয়ের নদী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“দুই হৃদয়ের নদী” গানটি শুরু হয়:

দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়।
সম্মুখে রয়েছে তার তুমি প্রেমপারাবার,
নন্তহৃদে দুটিতে মিলাতে চায়। সেই

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“দুই হৃদয়ের নদী” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“দুই হৃদয়ের নদী” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দুই হৃদয়ের নদী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“দুই হৃদয়ের নদী” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান