দুঃখের বরষায় চক্ষের
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
দুঃখের বরষায় চক্ষের জল যেই
নামল বক্ষের দরজায় বন্ধুর রথ
সেই থামল। মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ
-বেদনায় অর্পিনু হাতে তার, খেদ নাই আর মোর
খেদ নাই। বহুদিনবঞ্চিত অন্তরে সঞ্চিত
কী আশা, চক্ষের নিমেষেই মিটল সে পরশের
তিয়াষা। এত দিনে জানলেম যে কাঁদন কাঁদলেম সে কাহার জন্য।
ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য।
Transliteration in English
Dukkher baroshay chokkhero jalo jei naamlo Bokkhero darojay bondhur ratho sei thaamlo. Milaner paatroti purno je bichhedo-bedonay; Orpinu haate taar, khed naai aar mor khed naai. Bohudinobonchito antore sonchito ki aasha, Chokkhero nimesei mitlo se parosher tiyasa. Eto dine jaanlem je knaadon knaadlem se kaahar jonyo. Dhonyo e jaagoran, dhonyo e krandan, dhonyo re dhonyo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দুঃখের বরষায় চক্ষের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“দুঃখের বরষায় চক্ষের” গানটি শুরু হয়:
দুঃখের বরষায় চক্ষের জল যেই
নামল বক্ষের দরজায় বন্ধুর রথ
সেই থামল। মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ
র্পিনু হাতে তার, খেদ নাই আর মোর
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“দুঃখের বরষায় চক্ষের” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“দুঃখের বরষায় চক্ষের” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দুঃখের বরষায় চক্ষের” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“দুঃখের বরষায় চক্ষের” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।