এবার, সখী, সোনার
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
এবার, সখী, সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা। আয়
গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় ত্বরা।
ছুটেছিল পিয়াস-ভরে মরীচিকাবারির তরে,
ধ’রে তারে কোমল করে কঠিন ফাঁসি
পরা। দয়ামায়া করিস নে গো, ওদের নয় সে
ধারা। দয়ার দোহাই মানবে না গো একটু পেলেই
ছাড়া। বাঁধন-কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও পাকে,
ভুলাও তাকে বাঁশির ডাকে, বুদ্ধিবিচার-হরা।
Transliteration in English
Ebaar, sokhi, sonar mrigo dey bujhi dey dhara. Aay go tora purangana, aay sobe aay twara. Chhutechhilo piyas bhore morichikabaarir tore, Dhore taare komol kore kotthin phnaasi para. Dayamaaya koris ne go, oder noy se dhaara. Dayar dohai maanbe naa go ektu pelei chhara. Bnaadhon-kaata bonyotaake maayar phnaade phelao paake, Bhulao taake bnaashir daake, budhibichar-hara.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এবার, সখী, সোনার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এবার, সখী, সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা। আয়
গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় ত্বরা।
ছুটেছিল পিয়াস-ভরে মরীচিকাবারির তরে,
ধ’রে তারে কোমল করে কঠিন ফাঁসি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।