এবার উজাড় করে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
এবার উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল। ফিরে
চাও, ফিরে চাও, ফিরে চাও ওগো চঞ্চল।
চৈত্ররাতের বেলায় নাহয় এক প্রহরের খেলায়
আমার স্বপনস্বরূপিণী প্রাণে দাও পেতে অঞ্চল।
যদি এই ছিল গো মনে,
যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে,
তবে ভাঙা খেলার ঘরে, নাহয় দাঁড়াও ক্ষণেক-তরে—
সেথা ধুলায় ধুলায় ছড়াও হেলায় ছিন্ন ফুলের দল।
Transliteration in English
Ebaar ujaar kore lawo hey aamar jaa-kichhu sambol. Phire chaao, phire chaao, phire chaao ogo chanchol. Choitroraater belay nahoy ek prohorer khelay Aamar swaponswarupini praane daao pete anchol. Jodi ei chhilo go mone, Jodi parom diner smaron ghuchao charom ajatone, Tobe bhaanga khelar ghore nahoy dnaarao khanek-tore - Setha dhulay dhulay chharao helay chhinno phuler dol.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এবার উজাড় করে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এবার উজাড় করে” গানটি শুরু হয়:
এবার উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল। ফিরে
চাও, ফিরে চাও, ফিরে চাও ওগো চঞ্চল।
চৈত্ররাতের বেলায় নাহয় এক প্রহরের খেলায়
ঞ্চল।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“এবার উজাড় করে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“এবার উজাড় করে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এবার উজাড় করে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এবার উজাড় করে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।