এই আসা-যাওয়ার

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এই আসা-যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি। কেউ
বা আসে এ পারে, কেউ পারের ঘাটে দেয় রে পাড়ি॥
পথিকেরা বাঁশি ভ’রে যে সুর আনে সঙ্গে ক’রে
তাই যে আমার দিবানিশি সকল পরান লয় রে কাড়ি॥
কার কথা যে জানায় তারা জানি নে তা,
হেথা হতে কী নিয়ে বা যায় রে সেথা।
সুরের সাথে মিশিয়ে বাণী দুই পারের এই কানাকানি,
তাই শুনে যে উদাস হিয়া চায় রে যেতে বাসা ছাড়ি॥

Transliteration in English

Ei aasa-jaawar kheyar kule aamar baari.
Keu ba aase e paare, keu    paarer ghaate deye re paari.
Pothikera bnaashi bhore    je sur aane songe kore
Taai je aamar dibanishi    sakol paran loy re kaari.
Kaar katha je jaanay taara jaani ne ta,
Hetha hote ki niye ba jaaye re setha.
Surer saathe mishiye baani    dui paarer ei kaanakaani,
Taai shune je udaas hiya chaay re jete baasa chhaari.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এই আসা-যাওয়ার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এই আসা-যাওয়ার” গানটি শুরু হয়:

এই আসা-যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি। কেউ
বা আসে এ পারে, কেউ পারের ঘাটে দেয় রে পাড়ি॥
পথিকেরা বাঁশি ভ’রে যে সুর আনে সঙ্গে ক’রে
তাই যে আমার দিবানিশি সকল পরান লয় রে কাড়ি॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এই আসা-যাওয়ার” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এই আসা-যাওয়ার” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এই আসা-যাওয়ার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এই আসা-যাওয়ার” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান