আমি স্বপনে রয়েছি ভোর

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমি স্বপনে রয়েছি ভোর, সখী, আমারে জাগায়ো না।
আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখি
তারি স্বপনে রয়েছি ভোর, আমার স্বপন ভাঙায়ো না।
কাল ফুটিবে রবির হাসি, কাল ছুটিবে তিমিররাশি—
কাল আসিবে আমার পাখি, ধীরে বসিবে আমার পাশ।
ধীরে গাহিবে সুখের গান, ধীরে ডাকিবে আমার নাম।
ধীরে বয়ান তুলিয়া নয়ান খুলিয়া হাসিব সুখের হাস।
আমার কপোল ভ’রে শিশির পড়িবে ঝ’রে—
নয়নেতে জল, অধরেতে হাসি, মরমে বহিব ম’রে!
তাহারি স্বপনে আজি মুদিয়া রয়েছি আঁখি—
কখন অসিবে প্রাতে আমার সাধের পাখি,
কখন জাগাবে মোরে আমার নামটি ডাকি।

Transliteration in English

Aami swapone royechhi bhor,  sokhi,    aamare jaagayo na.
Aamar saadher paakhi    jaare    nayone nayone raakhi
Taari    swapone royechhi bhor,   aamar swapon bhaangayo na.
Kaal     phutibe robir haasi,    kaal chhutibe timiroraashi -
Kaal     aasibe aamar paakhi,   dhire     bosibe aamar paash.
Dhire    gaahibe sukher gaan ,    dhire    daakibe aamar naam.
Dhire    bayaan tuliya nayaan khuliya     haasibo sukher haas.
Aamar kapol bhore  shishir poribe jhore -
Nayonete jal,  adharete haasi,   marome rohibo more !
Taahari swapone aaji      mudiya royechhi aankhi -
Kakhon aasibe praate     aamar saadher paakhi,
Kakhan jaagabe more     aamar naamti daaki.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি স্বপনে রয়েছি ভোর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমি স্বপনে রয়েছি ভোর” গানটি শুরু হয়:

আমি স্বপনে রয়েছি ভোর, সখী, আমারে জাগায়ো না।
আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখি
তারি স্বপনে রয়েছি ভোর, আমার স্বপন ভাঙায়ো না।
কাল ফুটিবে রবির হাসি, কাল ছুটিবে তিমিররাশি—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমি স্বপনে রয়েছি ভোর” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমি স্বপনে রয়েছি ভোর” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি স্বপনে রয়েছি ভোর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমি স্বপনে রয়েছি ভোর” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান