এই শ্রাবণের বুকের
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
এই শ্রাবণের বুকের ভিতর আগুন
আছে। সেই আগুনের কালোরূপ যে আমার চোখের ’পরে নাচে। ও
তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে,
তার কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে।
বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে।
দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্ মাঠের পারে।
ওরে, সেই আগুনের পুলক ফুটে কদম্ববন রঙিয়ে উঠে,
সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে।
Transliteration in English
Ei shraabon buker bhitor aagun aachhe. Sei aaguner kalorup je aamar chokher pore naache. O taar sikhaar jota chhoriye pare dik hote oi digantare, Taar kaalo aabhar knaapon dekho taalboner oi gaachhe gaachhe. Baadol-haawa paagol holo sei aaguner huhungkare. Dundubhi taar baajiye beray maath hote kon maather paare. Ore, sei aaguner pulak phute kadombobon rongiye utthe. Sei aaguner beg laage aaj aamar gaaner paakhar paachhe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এই শ্রাবণের বুকের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এই শ্রাবণের বুকের ভিতর আগুন
আছে। সেই আগুনের কালোরূপ যে আমার চোখের ’পরে নাচে। ও
তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে,
তার কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।