দিন অবসান হল
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
দিন অবসান হল।
আমার আঁখি হতে অস্তরবির আলোর আড়াল তোলো॥
অন্ধকারের বুকের কাছে নিত্য-আলোর আসন আছে
সেথায় তোমার দুয়ারখানি খোলো॥
সব কথা সব কথার শেষে এক হয়ে যাক মিলিয়ে এসে।
স্তব্ধ বাণীর হৃদয়-মাঝে গভীর বাণী আপনি বাজে,
সেই বাণীটি আমার কানে বোলো॥
Transliteration in English
Din abosan holo. Aamar aankhi hote astorobir aalor aaral tolo. Andhokarer buker kaachhe nityo-aalor aason aachhe, Sethay tomar duwarkhaani kholo. Sab katha sab kathar sheshe ek hoye jaak miliye ese. Stabdho baanir hriday maajhe gobhir baani aaponi baaje, Sei baaniti aamar kaane bolo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দিন অবসান হল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“দিন অবসান হল” গানটি শুরু হয়:
বসান হল।
স্তরবির আলোর আড়াল তোলো॥
ন্ধকারের বুকের কাছে নিত্য-আলোর আসন আছে
সেথায় তোমার দুয়ারখানি খোলো॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“দিন অবসান হল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“দিন অবসান হল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দিন অবসান হল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“দিন অবসান হল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।