গরব মম হরেছ
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ॥
তোমারে আমি পেয়েছি বলি মনে মনে যে মনেরে ছলি,
ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি
আজ॥ জানি নে, নাথ, আমার ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে—
নিজেরে তব চরণ’পরে সঁপি নি রাজরাজ!
তোমারে চেয়ে দিবসযামী আমারি পানে তাকাই আমি—
তোমারে চোখে দেখি নে, স্বামী, তব মহিমামাঝ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ॥
Transliteration in English
Garobo mamo horechho, probhu, diyecho bohu laaj. Kemone mukh somukhe tabo tulibo aami aaj. Tomare aami peyechhi boli mone mone je monere chholi, Dhora porinu songsaarete korite tabo kaaj. Kemone mukh somukhe tabo tulibo aami aaj. Jaani ne, naath aamar ghore tthnaai kotha je tomari tore - Nijere tabo charonopare snopi ni raajoraaj ! Tomare cheye dibasojaami aamari paane taakai aami - Tomare chokhe dekhi ne swaami, tabo mohimaamaajh. Kemone mukh somukhe tabo tulibo aami aaj.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“গরব মম হরেছ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ॥
তোমারে আমি পেয়েছি বলি মনে মনে যে মনেরে ছলি,
ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।