এই তো তোমার আলোকধেনু
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে—
কোথায় ব’সে বাজাও বেণু, চরাও মহাগগনতলে॥
তৃণের সারি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা—
আলোয়-চরা ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে॥
সকালবেলা দূরে দূরে উড়িয়ে ধূলি কোথায় ছোটে,
আঁধার হলে সাঁজের সুরে ফিরিয়ে আন আপন গোঠে। আশা
তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত—
মোর জীবনের রাখাল ওগো ডাক দেবে কি সন্ধ্যা হলে?
Transliteration in English
Ei to tomar aalokdhenu surjo taara dole dole - Kothay bose baajao benu, charao mohagagontole. Triner saari tulchhe maatha, torur shaakhe shyamal paata - Aaloy chora dhenu era bhir korechhe phule phole. Sakalbela dure dure uriye dhuli kothay chhote, Aandhar hole snaajher sure phiriye aano aapon gotthe. Aasha trishaa aamar jato ghure beray kothay kato - Mor jibaner raakhal ogo daak debe ki sondhya hole ?
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এই তো তোমার আলোকধেনু” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে—
কোথায় ব’সে বাজাও বেণু, চরাও মহাগগনতলে॥
তৃণের সারি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা—
আলোয়-চরা ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।